1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের বোম ও গুলি, গুলিতে আহত ১

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৩ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় দক্ষিণ রেলগেট নামক স্থানে
ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে সন্ত্রাসীদের বোমা ও এলোপাতাড়ি গুলি বর্ষণ। গুলিতে স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী (৫৫) নামক গুলিতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯ টার সময়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার রাত ৯ টার সময় চার জন অপরিচিত ব্যক্তি হেলমেট পরিহিত মুখ বাধা অবস্থায় উত্তর দিক থেকে মোটরসাইকেল যোগে এসে প্রথমে একটি হাত বোমা নিক্ষেপ করে পরে ১৪ ১৫ রাউন্ড পিস্তল ও শর্ট গানের গুলি করে ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে। এই সময় অফিসের পাশে থাকা চায়ের দোকানদার শুকুর আলি (৫৫) গুলিতে গুরুতর আহত হয় । স্থানীয় লোকজন আহত শুকুর আলীকে ঘটনার স্হল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ সময় ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন ভেড়ামারা দক্ষিণ রেলগেটে আমার ব্যাবস্হা প্রতিষ্ঠানের অফিসে বসে প্রতিদিনের ন্যায় আজকেও হিসাব নিকাশের কাজ করতে ছিলাম। হঠাৎ বাইরে থেকে আমার অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল ও ১৪ ১৫ রাউন্ড পিস্তল ও শটগানের গুলি বর্ষণ করে। আমি কাউকে চিনতে পারি নাই কারণ তাদের সবার মুখ বাধা ছিল ও একজনের হেলমেট পরা অবস্থায় ছিল। এই বিষয়ে আমি ভেড়ামারা থানা অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান কে খবর দিলে ঘটনাস্থলে আসে। আমি এর সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার চাই।
ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সাংবাদিকদের বলেন আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা এলো পাতাড়ি গুলি করেছে। ঘটনা সংবাদ শুনে দেখতে এসেছি। আমি স্থানীয় প্রশাসনকে বলেছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনতে হবে।এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, দক্ষিণ রেলগেটে অবস্থিত বিএনপির নেতা শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা গুলি করেছে সংবাদ শুনে দ্রুত ঘটনা স্হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।