1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯২ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ায় বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মু‌দি দোকান, শিশু খা‌দ্যের দোকান,কাপ‌ড়ের দোকান এবং কস‌মে‌টিকস সাম‌গ্রির দোকান মনিটরিং করা হয়। অভিযানে সরকার কর্তৃক নি‌ষিদ্ধ ঘো‌ষিত পা‌কিস্তা‌নি কস‌মে‌টিকস বিক্রয় ও বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় সে‌লিম কস‌মে‌টিকস‌কে ৩০,০০০/-(ত্রিশ হাজার) এবং মোড়কজাত শিশু খা‌দ্যের মোড়কে ‌উৎপাদনকারীর নাম, ঠিকানা, মেয়াদ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না করায় সি‌দ্দিক স্টোর‌কে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন কুষ্টিয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। অভিযানে সহায়তা করেন ভেড়ামারা উপ‌জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। উক্ত অভিযানে নিরাপত্তা বিধান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।