1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বিভিন্ন এলাকায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ১৯৬০ পিছ ইয়াবা,  ৩০ কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদসহ ৫ মাদক ব্যবসায়ী এবং হত্যা ও চুরি মামলার আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক পরিবহণ কাজে ব্যবহিত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব সুত্রে জানা যায়, গত ৩ মে রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে পৃথক আরেক অভিযানে কোতোয়ালি মডেল থানার ফৌজদারী ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি মো. শফিউল বাশার ওরফে সবুজ (২৯) এবং শফিকুল ইসলাম ওরফে শফিক (২৭) কে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি টিপু (৩২) কে গ্রেপ্তার করে র‌্যাব।
অন্যদিকে, রোববার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় পরিচালিত আরেকটি মাদকবিরোধী অভিযানে মো. সোহেল শেখ (৩৯), মো. হাসানুর রহমান শেখ (৩৭), মো. আফজাল হোসেন (৪৮) এবং মো. রাহুল শেখ (২১) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, দুই বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।