1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০০ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাডোল ট্যাবলেটসহ ৩ জন কারবারি কে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ১. সোহেল মন্ডল (২৫), ২. আব্দুল আউয়াল (৪৪), ৩. হেলাল উদ্দিন (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করে বাহাদুরপুর ইউনিয়ন, ধরমপুর ইউনিয়ন বাহিরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ১. সোহেল মন্ডল (২৫), রায়টা ফয়জুল্লাহপুর, বাহাদুরপুর ২. আব্দুল আউয়াল (৪৪), উত্তর ভবানীপুর, ধরমপুর ৩. হেলাল উদ্দিন (৪৮) ১২ মাইল, পশ্চিম বাহিরচর ভেড়ামারা, এ সময় পুলিশ তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে। অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ০২ কেজি ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ২৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক বহনের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে আটক করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এই ঘটনায় মঙ্গলবার (৫ মে) সকালে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে ৩ গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুষ্টিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান সাংবাদিকদের জানান, “মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

এলাকার সচেতন মহলের দাবি, পুলিশের এমন নিয়মিত অভিযান মাদক ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।