1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি রশিদ লতিফের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো এশিয়া কাপ। তবে এখনো কাটেনি রেশ। এশিয়া কাপের মাধ্যমে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যেন নতুন রুপ নিয়েছে। ফাইনালে জয়ের পর ভারতের আচরণ যেন মানতেই পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এ অবস্থায় ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার রশিদ লতিফ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকায় সত্যিই ট্রফি নেয়নি ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করেন।

এদিকে ভারতের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। অন্য কোনো খেলায় তাই হত। কিন্তু আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। ফলে সেটা হবে না। ক্রিকেটের জন্য কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হল।

ভারতের জন্য আবার কিছুটা সহানুভূতি দেখিয়েছেন শোয়েব মালিক। তার বক্তব্য, ‘ভারতীয় খেলোয়াড়দের ওপর খুব চাপ ছিল। ট্রফি জিততেই হত। আর তারপর কিনা ট্রফিটাই হাতে পেল না। আজ হয়তো এটা নিয়ে খুব লাফালাফি করছে। কিন্তু কয়েক বছর এই সিদ্ধান্ত নিয়ে ওরা চিন্তা করতে বাধ্য হবে। মনখারাপ হবে। ভাববে যে এত কষ্ট করে জিতলাম। কিন্তু ট্রফি পেলাম না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।