1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ ০০ বার পড়া হয়েছে

 

শৈহ্লাচিং মারমা

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা এই ১৪৪ ধারা চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে কার্যকর ছিল। তবে বর্তমানে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (০৫ অক্টোবর ২০২৫) ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার সকল এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ইফতেখার ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পূর্বে জারি করা ১৪৪ ধারা অনুযায়ী জনসমাবেশ, সভা-সমিতি ও মিছিল নিষিদ্ধ ছিল। পরিস্থিতি শান্ত হওয়ায় প্রশাসন এখন তা প্রত্যাহার করেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের দপ্তরের গণবিগপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।