1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স এবং কম্পিউটার পরিচালনা ও গ্রাফিক ডিজাইন কোর্স উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬০ ০০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর)সকালে  কুখরালী আহমাদিয়া দাখিল মাদরাসা  অডিটোরিয়ামে  কুখরালী আহমাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. জাহাঙ্গীর মূর্ত্তেজা রেজা এর সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর কোর্স পরিচালনায় এবং কোর্স বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কুখরালী আহমাদিয়া দাখিল মাদরাসা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ মোজাফ্ফর উদ্দীন। এসময় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের ফিল্ড মনিটারিং অ্যাসিস্ট্যান্ট মো. কামরুল ইসলামসহ কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স এবং কম্পিউটার পরিচালনা ও গ্রাফিক ডিজাইন দুইটি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন অষ্টম শ্রেণীর নিচে ঝরেপড়া শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।