কুমিল্লায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
১৬০
০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
১৪ অক্টোবর ২০২৫ খ্রি.(মঙ্গলবার)কুমিল্লা পুলিশ লাইন মাঠে কুমিল্লা জেলা পুলিশের অধঃস্তন পুলিশ কর্মকর্তা,কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ খ্রি.উপলক্ষে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই,নায়েক হতে এএসআই(সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার
পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
তিনি পরীক্ষা পরিচালনা কমিটিসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন।
এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুমিল্লা,পংকজ বড়ুয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কুমিল্লা,আবু সাঈদ মোঃ গাওছাল আজম (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ব্রাহ্মণবাড়িয়া এবংমোঃ ফরিদুজ্জোহা,আরআই,পুলিশ লাইন্স,কুমিল্লা।