1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চলনবিলে পানি কমায় সরিষা চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী বিভাগীয় প্রধান

 

 

পানি কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের বৃহত্তম জলাভূমি চলনবিলে। বর্ষার স্রোত থেমে গিয়ে চারদিকে দেখা দিচ্ছে চেনা মাঠ। এই সুযোগে মাঠে নেমে পড়েছেন স্থানীয় কৃষকেরা। শরতের শেষ ভাগে তারা এখন ব্যস্ত সময় পার করছেন সরিষা চাষের প্রস্তুতিতে।

‎চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তাড়াশ, নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও পাবনার চাটমোহরসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরা এখন জমি প্রস্তুত, বীজ বপন ও আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত। কেউ জমিতে চাষ দিচ্ছেন, কেউবা আগাম জাতের সরিষা বপন করছেন।

‎তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কৃষক মালেক বলেন, বর্ষার পানি নামতেই জমি শুকাতে শুরু করেছে। এখনই সময় সরিষা বপনের। আমরা আগাম জাতের সরিষা বুনলে ডিসেম্বরের শেষের দিকে ফুল আসবে, জানুয়ারিতে ফলন পাবো।

‎কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলনবিল এলাকায় এ মৌসুমে কয়েক হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ, পানি নেমে যাওয়ায় অনেক অনাবাদি জমিও এবার আবাদে আনা সম্ভব হচ্ছে।

‎তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, চলনবিল অঞ্চলের মাটি, তেল, বীজ ফসলের জন্য বেশ উপযোগী। আমরা কৃষকদের উৎসাহিত করছি উন্নত জাতের সরিষা চাষে। এতে উৎপাদন বাড়বে এবং তেলের চাহিদা পূরণে স্থানীয়ভাবে অবদান রাখবে।

‎‎এ দিকে, মাঠজুড়ে কৃষকের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে চলনবিল। চারদিকে হালচাষ, বীজ বপন আর কৃষকের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে বিলের মাঠ। কৃষকেরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ফলন হবে বাম্পার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।