1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে কৃষকের সর্বনাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ ০০ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

 

 

ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষকদে জীবন। লাগাতার বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার মাঠের পাকা ধান, আলু ও সবজির জমি তলিয়ে গেছে পানিতে। এতে ব্যাপক ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে, হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।

রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কয়েকজন কৃষক বলেন,
“ধান পাকছিল, কাটার দিন ঠিক করেছিলাম। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। জমির ধান এখন পুরোপুরি পানির নিচে।”

তারা আরও জানান, যদি দ্রুত রোদ না ওঠে, তাহলে ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে।

একই চিত্র দেখা গেছে হরিপুর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার মাঠেও। টানা বৃষ্টিতে জেলার শতাধিক হেক্টর জমির ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

ঠাকুরগাঁও জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে অবিরাম বৃষ্টিতে গ্রামীণ সড়কগুলো কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক হাট-বাজারে কমে গেছে মানুষের উপস্থিতি। ফলে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে বহুগুণে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।