তিতাসে দুলারামপুর ঈদগাহ মাঠে ক্রিকেট শর্ট বাউন্ডারি ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
২১৩
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
দুলারামপুর গ্রামের যুবকদের আয়োজনে ফ্রিজ কাপ ক্রিকেট শর্ট বাউন্ডারি ফাইনাল ম্যাচ ১৫ নভেম্বর শনিবার দুপুর আড়াইটায় কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দির দুলারামপুর গ্রামের ঈদগাহ মাঠে ক্রিকেট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
মাঠের চারদিকে যেন দর্শকের ভরপুর আর ক্রিকেট প্রেমিকদের উল্লাসে মেতে উঠেছে ফাইনাল ম্যাচটি। যুবকদের এই উদ্যোগকে অনেকেই বলেছেন ক্রিকেট ম্যাচ দেখে আমাদের নিকট অনেক ভালো লেগেছে। নিশ্চিন্তে বলতে পারি এমন আয়োজন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা এই খেলাটি উপভোগ করতে পেরেছি তাদের এই আয়োজনে। সমাজের যুবকদের উদ্যোগে এই খেলার মধ্য দিয়ে মাদকাসক্ত ইয়াবা বিভিন্ন খারাপ কাজ থেকে যুব সমাজকে বিরত থাকতে অনুপ্রাণিত করবে।
আজকে এই ক্রিকেট ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সালাউদ্দিন সরকার, যুবদলের নেতা মোহাম্মদ সুমন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহমেদ,রিটার্ন প্রাপ্ত পুলিশ শাহ আলম সরকার, মোহাম্মদ মোনায়েম খান,বিএনপি’র নেতা ডিপটি সরকার ও তাছাড়াও এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দূর দূরান্ত থেকে ক্রিকেট প্রেমিক অনেকেই উপস্থিত ছিলেন।
ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর ছিলেন তানহা মিডিয়ার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া,ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল রানা।ফাইনাল ম্যাচটি অ্যাম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ শাহপরান। দুলারামপুর গ্রামের ক্রিকেট শর্ট বাউন্ডারি টুর্নামেন্টের যারা আয়োজক ছিলেন তারা হলেন,
মোহাম্মদনপিন্টু ,মোহাম্মদ ডালিম,মোহাম্মদ আলআমিন,মোহাম্মদ পলাশ,মোহাম্মদ মেহেদী,মোহাম্মদ হাসান,মোহাম্মদ নাঈম ,মোহাম্মদ মাহাবুব আলম নীরব,সোহান প্রমূখ।দুলারামপুর গ্রামের যুবকরা জানিয়েছেন আমরা সামনে আরো সুন্দরভাবে জমকালোভাবে দর্শকদের মাঝে এমন ম্যাচ উপহার দেব।