1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লা সদর সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার নাজির আহমেদ 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে সদর সার্কেলের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
এ সময় পুলিশ সুপার মহোদয় অফিস ব্যবস্থাপনার মানোন্নয়ন, ফোর্সদের সার্বিক কল্যাণ, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট সার্কেলের অফিসার ইনচার্জবৃন্দ।এই পরিদর্শনের মাধ্যমে সদর সার্কেলের কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি ও প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।