দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ) শাখার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
২১৪
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
ধূমপানের বিরুদ্ধে ফুটবল। আসুন আমরা ধূমপানকে না বলি। মাদক মুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখি।অধূমপায়ী ফোরাম (অফ) দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ। আজ ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলায় সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হানিফ খান।
প্রধান অতিথি ছিলেন, সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও সাবেক সুনামধন্য ফুটবলার মো. কামরুল হাসান গরীব।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মো. শাহআলম,কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, শিক্ষক মো. শাহ আলম সরকার, মো. মিজানুর রহমান তালুকদার, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক কবির হোসেন আজাদ,দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের পলাশ ও গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সম্মানিত পরিচালক মো. নজরুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহণ করেন গৌরীপুর ভোরের সাথী বনাম চিনামূড়া টাইগার একাদশ। খেলাটি ০-০ গোলে সমাপ্ত হয়। পরে অতিথিগণ ট্রফি তুলে দেন দুই দলের দল নেতাদের হাতে।
উল্লেখ্য যে, পুরো খেলায় ধারা বর্ণনায় ছিলেন, সকলের প্রিয়মুখ মো.কবির হোসেন।