1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাটে ম্যারাথন সাইকেল র‌্যালি ও পুরস্কার বিতরণ

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাটের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫ উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ফ্লোলিনা দিতি হাসদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম, জাকস ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, মোঃ ইসমাইল হোসেন, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক (অব:) এসসি আলবার্ট সরেন, সহকারী অধ্যাপক আবুল বয়ান মো. আব্দ্জ্জুাহের, ট্রেড ইন্সট্রাক্টর মোঃ সাইদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মারজানুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ বোরহান উদ্দীন ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন খন্দকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে আকর্ষণীয় ছিল উন্নয়ন মেলা ও মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মেলায় জাকস ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে উপস্থাপন করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।