থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ফুল্লাহ কান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. তারু মিয়ার ছেলে মো. সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২টি পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলি সহ ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।
হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান দেশব্যাপী আইন–শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে “অপারেশন ডেভিল হান্ট”,ফেইজ – ২ অভিযান পরিচালিত হচ্ছে। হোমনা থানায় অশ্রআইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ টার দিকে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।