1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে নারান্দিয়া ইউনিয়নের রাস্তায় নিন্মমানের সুড়কি ব্যবহার 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৭০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকৌশলীর স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কুমিল্লার তিতাস উপজেলায় নিন্ম’মানের সু’ড়কি ব্যবহার করে রাস্তা সং’স্কারের কাজ চালানো হচ্ছে বলে অভি’যোগ উঠেছে।এতে সরকারি অর্থের অপচয় ও সড়কের স্থায়িত্ব নিয়ে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামে আহাম্মদ আলীর বাড়ি থেকে বারামবাড়ি মালেকের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার কাজে শুরু থেকে শেষ পর্যন্ত নিন্মমানের সুড়কি ব্যবহার করা হয়েছে। কোথাও সুড়কি মরিচের গুঁড়ার মতো অতিমাত্রায় ক্ষুদ্র, আবার কোথাও রাস্তার পাশের কাদা মাটি তুলে তার ওপর এজিনের ইট বিছিয়ে দায়সারা ভাবে কাজ করা হচ্ছে, যা প্রকৌশলগত মানদণ্ডের সম্পূর্ণ পরিপন্থী।স্থানীয় বাসিন্দারা জানান, কাজে অনিয়মের বিষয়ে প্রশ্ন তুললে কেউ কথা শোনে না। বরং প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্টদের কাছ থেকে হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে। এখানে কাজের নামে চলছে পুকুর চুরি।
তাদের আশঙ্কা, এভাবে নিন্মমানের উপকরণ দিয়ে নির্মিত রাস্তা দীর্ঘদিন টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক কোটি টাকা বরাদ্ধে এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক সংস্কার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাজিদ এন্টারপ্রাইজ করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।