1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চাঁদা না দেওয়াই ব্যবসায়ীকে মারধর ও লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আরমান হোসেন

 

 

যশোর শহরতলীর ধর্মতলায় চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে সদর উপজেলার ধর্মতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম খোলাডাঙ্গা এলাকার চাঁদ আলীর ছেলে এবং ধর্মতলা কাঁচাবাজারের মাংস ব্যাবসায়ী বলে জানিয়েছেন তার পরিবার , একই এলাকার মহুরি মাসুদুর রহমান ওরফে টিটু গাজী তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় মাসুদ তার ওপর ক্ষিপ্ত হয়।

শুক্রবার রাত ১০টার দিকে মাসুদ তার মোটরসাইকেল দিয়ে ইচ্ছাকৃতভাবে নজরুলকে ধাক্কা দেয় এবং মারপিট করে। এতে গুরুতর আহত হন নজরুল পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

নজরুল ইসলামের দাবি, হামলার সময় তার কাছে থাকা ৮৭ হাজার ৪৩২ টাকা মাসুদুর রহমান লুট করে নিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।