1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মুরাদনগর পীরকাশিমপুর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ ০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ পীরকাশিমপুর উত্তর পাড়ার আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে। নিহতের ভাই মঈদ আহমেদ জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিনহাজ। রাতে এশার নামাজের পরও তিনি বাসায় না ফিরলে পরিবারের সন্দেহ হয়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মঈদ আহমেদ দাবি করেন, মিনহাজকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সুরতহালের সময় মিনহাজের কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন পাওয়া গেছে, তবে তা গুরুতর আঘাতের মতো মনে হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।