1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮৬ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

রোববার(১৫ফেব্রুয়ারি)বিকেলে সাভার পৌর১ নং ওয়ার্ড ভাটপাড়া এলাকায়এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে মানববন্ধনে হাতে হাত ধরে কয়েকশ’ নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ধ্যায় ভাটপাড়া এলাকার আজিজুল হাকিম ওরফে মুরগি হাকিমকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। পরে আজিজুল হাকিম ওরফে মুরগি হাকিম স্থানীয় সাবেক বিএনপি নেতা শাজাহান সাজুকে মাদক ব্যবসায়ী আক্ষা দিয়ে তিনি মারধর করেছেন এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে অপপ্রচার চালায়।

 

পরে আজ অপপ্রচারের বিরুদ্ধে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন করেন। এসময় তিনি মানববন্ধন থেকে বলেন, আজিজুল হাকিম ওরফে মুরগি হাকিমকে দুর্বৃত্তরা পিটিয়া আহত করেছে কি কারণে তিনি জানেন না এবং তাকে দোষারোপ করা হচ্ছে তিনি এই ঘটনায় জড়িত নয় এবং মাদক ব্যবসায়ের সাথে কোনোভাবেই জড়িত নয় দাবি করে আজ তারই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলে হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।