1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ রেলওয়ে প্রকল্প থেকে চুরি হওয়া  রেলের শীট ও ভ্যান জব্দ 

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম,
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হলেও ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, উদ্ধারকৃত দুটি স্লিপারের বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। রেলওয়ে প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরেই সরকারি মালামাল চুরির ঘটনা ঘটছে। প্লেটসহ নানা সরঞ্জাম চুরি এখন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তারা বলেন, এর আগে একাধিকবার এসব চুরি নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, মামলা-মোকদ্দমা ও থানায় অভিযোগ দেওয়া হলেও চুরি বন্ধ হয়নি। পুলিশের নিয়মিত নজরদারি না থাকায় চক্রটি সহজেই সরকারি মালামাল লুট করে নিয়ে যায়। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চুরি রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ ভবিষ্যতে আরও বাড়বে।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত দুটি শীট ও ভ্যান থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।