1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

লালমাইয়ে হাডুডু খেলতে গিয়ে প্রাণ গেল দোকানির

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে হাডুডু খেলতে গিয়ে হেলাল উদ্দিন মজুমদার (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় অংশ নেন হেলাল উদ্দিন। খেলার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত হেলাল উদ্দিন মজুমদার বাকই উত্তর ইউনিয়নের কোয়াড় এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় কোয়াড় বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তিনি প্রাক্তন সেনা সদস্য ও ফুটবলার আবদুল কাদের মজুমদারের (আর্মি কাদের) চাচাতো ভাই।
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।হেলাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি ছিলেন সদালাপী ও পরিশ্রমী মানুষ।তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।