1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন।বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অফিস সূত্রে জানা যায়- সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকেল ৫টায়। এরমধ্যে দুপুরবেলা ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের বিরতি ছিলো।
এ বছর নির্বাচনে ০৩টি প্যানেলে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্যানেলগুলো হলো বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা মনোনীত প্যানেল “মোঃ সহিদ উল্লাহ-মোঃ মাহাবুবুল হক খন্দকার” এবং বিএনপি’র একাংশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেল মোঃ ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) এবং নিরপেক্ষ প্যানেল “ফারুক-জামান” পরিষদ। এ বছর ১২শ ৮৭জন ভোটারের মধ্যে ১২শ ৫৩জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। এ নির্বাচনে সকল প্যানেলের প্রার্থীরাই জয় লাভের শতভাগ আশাবাদী।
আরও জানা যায়- বৃহস্পতিবার দিবাগত-রাত ৯টায় ভোট গণনা শুরু হলে রাতভর গণনা শেষে পরদিন শুক্রবার ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান বলেন, শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সকল প্যানেলের প্রার্থীসহ কুমিল্লা বারের আইনজীবীগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ। তিনি আরও বলেন- সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিজ্ঞ আইনজীবীগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।