1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে নেশাখোরদের আড্ডা, বৃদ্ধি পাচ্ছে চোরের উপদ্রুপ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক পরিত্যক্ত ভবন দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় তা এখন নেশাখোর ও সংঘবদ্ধ চোরচক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এতে করে আশপাশের এলাকায় চুরি, নিরাপত্তাহীনতা এবং চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ডাক্তার নার্স ও তৃতীয় চতুর্থ শ্রেণির  কর্মচারীদের আবাসিক ভবনসহ  কয়েকটি পুরোনো ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনে লোকজন  না থাকায়  এবং যথাযথ নিরাপত্তা না থাকায় ভবনগুলোর গ্রিল, দরজা, জানালা, পানির কলের পাইপসহ বিভিন্ন মূল্যবান  সরঞ্জাম খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে দুর্বৃত্তরা। এতে ভবনগুলো ক্রমেই ভাঙনের মুখে পড়ছে।
এ ছাড়া বিদ্যুৎ ও গ্যাস লাইনের পাইপ খুলে নেওয়ায় পুরো এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের পাশাপাশি রাতেও এ সব ভবনে নেশাখোরদের আনাগোনা থাকে। তারা এখানে বসে মাদক সেবন ও আড্ডা দেয়, যা আশপাশের পরিবেশকে অস্বাস্থ্যকর ও ভীতিকর করে তুলেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্রও সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগে পাশের একটি বাসায় সন্ধ্যার সময়  চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই বাসার মালিক একজন ব্যাংক ব্যবস্থাপক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনগুলো অরক্ষিত থাকায়ই এসব অপরাধের জন্ম হচ্ছে। তারা দ্রুত এসব ভবন ভেঙে ফেলা অথবা নিরাপত্তার আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, অফিসিয়ালী ভাবে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং সরকারি প্রক্রিয়ায় নিলামের পর সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
 তবে এরই মধ্যে সরকারি সম্পদ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।