1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় জনৈক ছবির মিয়ার গাছ বাগানের উত্তর পাশে শশীদল-আশাবাড়ি সড়ক থেকে অজ্ঞাতনামা পলাতক আসামির ফেলে যাওয়া ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর অভিযানে একই ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের রেলক্রসিং সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মোরশেদ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।