1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা: শালিখায় মানববন্ধনে প্রতিবাদ

তরিকুল ইসলাম, শালিখা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৩ ০০ বার পড়া হয়েছে

 

শালিখা(মাগুরা) প্রতিনিধি

 

মাগুরার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও আয়োজক কমিটির সদস্যরা।

আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের ডেকোরেশন দায়িত্ব পান শ্রাবনে ডেকোরেটর। অনুষ্ঠান টি পরিসমাপ্তির পর ডেকোরেটরের ভাড়া এবং ডেকোরেশনে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র ডেকোরেশন কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি অনুষ্ঠানে ব্যবহৃত চেয়ার এবং জেনারেটরসহ কিছু আসবাবপত্র নষ্ট করা হয়েছে বলে অপপ্রচার করেন শ্রাবণী ডেকোরেটরের মালিক মাসুম বিল্লাহ, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র বিশ্বাস, প্রাক্তন ছাত্র ইশতিয়াজ মাহমুদ অনিক, আয়োজক কমিটির প্রধান আল মামুন, সাবেক সভাপতি প্রশান্ত বকশীসহ অন্যান্য সদস্যরা এ অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপচয় প্রচারের তীব্র নিন্দা জানান।

বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হয়েছে বলছেন বক্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।অন্যথায় যশোর – মাগুরা মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।