1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৫ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার রাত ৮ টার সময় বাগগাড়ি পুলের মাঠে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জামসহ গাড়ি জব্দ করা হলেও জড়িতরা পালিয়ে গেছে। তবে এই অবৈধ মাটি কাটার সাথে স্থানীয় সংসদ সদস্যের ছেলের নাম জড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাগগাড়ি পুল পাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি ও চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি এসকেভেটর (ভেকু) এবং ২টি ড্রামট্রাক আটক করা হয়। নেপথ্যে এমপিপুত্রের নাম: স্থানীয় একাধিক গোপন সূত্র ও ভুক্তভোগীদের দাবি, ‘ইনসাফ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান ওই এলাকার তড়িয়া মহালের সর্বোচ্চ দরদাতা হিসেবে কাজ পায়। স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের ছেলের প্রভাব খাটিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। সোহেল রেজার বক্তব্য: তবে এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল রেজা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “আমি এসবের ভেতর কোনো ভাবেই জড়িত নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়ানোর চেষ্টা করছে।

‎ঘটনাস্থলে সরকারি মাটি কাটার অপরাধে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।   সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।