1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে ‘অগ্নিবীণা শিক্ষা উদ্যান’-এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে স্থানীয় ঐতিহ্যবাহী ইয়া ইয়া ফুড পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুণীজনদের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য ​অগ্নিবীণা শিক্ষা উদ্যানের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন: মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক, বিজেএম ডিগ্রি কলেজ এবং সভাপতি, খুলনা বিভাগীয় প্রেসক্লাব (ভেড়ামারা শাখা)।
​মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল, বিভাগীয় প্রধান (ক্রীড়া), ভেড়ামারা সরকারি কলেজ।
​মোঃ শাহানুর হোসেন, সহকারী শিক্ষক, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
​প্রাণবন্ত সঞ্চালনা ও বিদায়ী অনুভূতি
​অগ্নিবীণা শিক্ষা উদ্যানের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেনের অত্যন্ত চমৎকার ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শোভন আহম্মেদ ও রুবেল আহম্মেদ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে আবেঘন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন শিক্ষার্থী প্রিন্স, সুমাইয়া ও রাসেল। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য কামনা করেন।

​কৃতী শিক্ষার্থীদের মূল্যায়ন
​অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী পরীক্ষার্থীদের শুভকামনা জানানোর পাশাপাশি মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
​গৌরবময় এই বিদায় ও বরণ অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।