1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৬ ০০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে রাতের অন্ধকারে অসহায় কৃষকের ৬ কাঠা পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী।
তিনি জানান, অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে কাঠা জমিতে পানের বরজ গড়ে তুলেছিলেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা বরজের সব পানের গাছ গোড়া থেকে কেটে দিয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে আলেক গাজী বলেন, “আমি একজন গরিব মানুষ। এই পানের বরজই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আমার স্ত্রী একজন স্ট্রোকের রোগী। এখন আমাদের পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।
প্রশাসনের কাছে আমার একটাই দাবি—ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
স্থানীয়রা জানান, আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই পানের বরজ। দুর্বৃত্তদের এমন ন্যক্কারজনক ঘটনায় পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।