1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা তরুণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১ ০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

 

 

​ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন সং হানজাও (৪০) নামের এক চীনা নাগরিক। এই বিয়ে নিয়ে কসবা তথা পুরো জেলায় চলছে ব্যাপক আলোচনা।

​জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে কলেজছাত্রী আয়েশা সুলতানার (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি চীনা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের বাসিন্দা সং হানজাওয়ের। দীর্ঘ দুই মাস অনলাইনের নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

​পারিবারিক সূত্র জানায়, প্রেমের টানে সং হানজাও বাংলাদেশে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। গত ১৪ জুন এফিডেভিটের মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি সম্প্রতি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​অনেকেই এই বিয়ে নিয়ে কৌতূহল প্রকাশ করছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে নানা ধরনের প্রতারণা, মানবপাচার ও শোষণের খবর সংবাদমাধ্যমে উঠে আসায় সচেতন মহলে কিছুটা সতর্কতাও দেখা দিয়েছে। তবে তরুণীর পরিবারের দাবি, সম্পূর্ণ পারিবারিক সম্মতি ও আইনি প্রক্রিয়া মেনেই এই বিয়ে হয়েছে।

​এ বিষয়ে আয়েশা সুলতানা বলেন, “শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবার জানত।

পারিবারিক সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো ধরনের প্রতারণা বা জোরজবরদস্তির সুযোগ নেই।”

​কনের বাবা আবদুল আলিম বলেন, “সং হানজাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আমাদের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। তিনি মুসলিম রীতিনীতি মেনে চলার অঙ্গীকার করেছেন।

আমাদের মেয়ের সুখই আমাদের কাছে প্রধান। তাই আমরা তাকে সানন্দে জামাই হিসেবে গ্রহণ করেছি।”
​বর্তমানে নবদম্পতি পারিবারিকভাবে সুন্দর সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।