1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফেনীতে ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ ০০ বার পড়া হয়েছে

 

আবুল হাসনাত তুহিন

 

 

প্রতিটি হ্দস্পন্দনই জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে, ডা: শাহ নেওয়াজ সিরাজ মামুনের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মো: বাতেন। অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, হাসপাতালের সহ সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া,
সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: খুরশিদ আলম, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা: কে পি সাহা, ডা: তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ। ক্যাম্পে ৩টি বুথে ৩জন চিকিৎসক সেবা প্রদান করেন। এ ছাড়াও ফ্রি ব্লাড় সুগার পরিক্ষা, ইসিজি, ব্লাড প্রেশার মাপা হয়।

বক্তারা বলেন আমাদের হার্টের সমস্যার জন্য আমরা নিজেরাই দায়ী, আমরা অল্প একটু পথ যেতে হলে রিক্সা অথবা গাড়ী ছাড়া চলতে পারি না হার্টের সমস্যা এখন বাংলাদেশে মহামারি আকার ধারন করেছে। শুধু মাত্র খাদ্যাভ্যাস পারে প্রতিটি মানুষকে সুস্থ রাখতে সয়হায়ক, দিন দিন আমাদের কায়িক পরিশ্রম থেকে সরে এসেছি। আমাদের এ অভ্যাস থেকে বেরিয়ে এসে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাটতে হবে। না হলে বাসায় বেয়াম করতে হবে। খেলার মাঠ গুলোতে খেলার পরিবেশ তৈরি করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।