1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দ  অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ ০০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ধর্মীয় নেতৃবৃন্দ  অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা কার্যালয়ের কনফারেন্স রুমে এ দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আদম আলী।
এ সময় আরো বক্তব্য রাখেন ডাব্লু এইচ ও এর প্রতিনিধি ডাক্তার রাশেদ উদ্দিন মৃধা, ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।
বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় যার মধ্যে ৭,০০০ জন মৃত্যু বারণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদান উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়স( নবম শ্রেণী) পর্যন্ত। জেলায় ৫ লক্ষ ৭ হাজার শিশুকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
এ্যাডভোকেসি সভায় জেলা পর্যায়ের প্রায় অর্ধশত ধর্মীয় নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।