1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬”জমকালো উদ্বোধন

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৪৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি

 

 

মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলা বাড়ায় বল” এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সাভার ইয়ুথ অ্যালায়েন্স’র উদ্যোগে “মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে এবং দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড ছায়াবীথি এলাকায় বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

এসময় বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্ট তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, তবে প্রকৃত বিজয়ী সেই, যে খেলাধুলার মাধ্যমে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এসময় তিনি সাভার ইয়ুথ অ্যালায়েন্সকে এমন একটি সুন্দর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান উপস্থিত সকলের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন দলের খেলোয়াড়দের অংশগ্রহণ, দর্শকদের করতালি এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।