1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঈদ স্পেশাল রেসিপি: মজাদার মাটন কালাভুনা

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৩ ০০ বার পড়া হয়েছে
সত্য প্রকাশ ডেস্ক
গরুর মাংসের কালাভুনা আমাদের অনেকের কাছেই পছন্দের। তবে আপনি চাইলে রাঁধতে পারেন মাটন কালাভুনাও। এটিও খেতে বেশ সুস্বাদু। গরম একথালা ভাতের সঙ্গে কিংবা ঝরঝরে পোলাওয়ের সঙ্গে খাসির মাংসের এই পদ হলে জমে যায় বেশ। ঈদের আয়োজনেও রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক মাটন কালাভুনা তৈরির সহজ রেসিপি।
 
তৈরি করতে যা লাগবে
খাসির মাংস- ১ কেজি
পেঁয়াজ কুচি- ১ কাপ
টকদই- ১ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ
মৌরি- ১ টেবিল চামচ
হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে
তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
 
প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।